1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ  - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফেরীঘাটে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার প্রমুখ বক্তৃতা করেন। এসময় তারা বলেন, বানারীপাড়ায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন ঠাঁই নেই। শান্তি প্রিয় জনগনকে সঙ্গে নিয়ে এদের প্রতিহত করা হবে।
প্রসঙ্গত,,গত বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উদয়কাঠি ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হন। এর প্রতিবাদে শুক্রবার (২২ আগস্ট) সকালে পৌর শহরে এ সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network