1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মাদরাসা ছাত্রের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে মাদরাসা ছাত্রের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল : মাদরাসার পাশ্ববর্তী একটি ডোবায় সহপাঠীকে নিয়ে গোসল করতে নেমে তামিম সরদার (৮) নামের এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত তামিম আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের তাইজুদ্দিন সরদারের একমাত্র ছেলে। সে (তামিম) উত্তর গেরাকুল মারকাযুন নূর আমেরিয়া কাসেমিয়া নূরানীয়া কওমী মাদরাসার (আবাসিক) নাজেরা শাখার ছাত্র ছিলো।

 

মাদরাসার একাধিক ছাত্ররা জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সবার অজান্তে তামিম তার অপর এক সহপাঠীকে নিয়ে মাদরাসার পাশের একটি ডোবায় গোসল করতে যায়।

 

এসময় তামিম পানিতে ডুবে গেলে তার সাথে থাকা সহপাঠী সয়ন সন্যামাতের চিৎকারে মাদরাসার শিক্ষক ও ছাত্ররা এগিয়ে এসে ডোবা থেকে তামিমকে উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তামিমকে মৃত বলে ঘোষণা করেন।

 

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network