1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ (বরিশাল)// বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে।

 

উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ বশির উদ্দিনকে পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম।

 

শনিবার (২৩ আগস্ট) বিকেলে পাদ্রীশিবপুর ইউনিয়ন কর্মী সমাবেশে এ ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি ও বাকেরগঞ্জ-৬ আসনে জামায়াতের মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মাহামুন্নবী তালুকদার।

 

জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ বশির উদ্দিন, বাকেরগঞ্জ উপজেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন, পাদ্রীশিবপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন, উপজেলা যুব বিভাগের সভাপতি ও কর্ম পরিষদ সদস্য মেহেদী হাসান শাওনসহ পাদ্রীশিবপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিসহ নেতাকর্মীরা।

 

এ সময় অধ্যাপক ফিরোজ আলম তার বক্তব্যে বলেন, ইউনিয়নের সকল কর্মীকে একতাবদ্ধ হয়ে কাজ করে জামায়াতের কর্মী সমর্থক বৃদ্ধি করার আহবান জানান। সাধারণ মানুষের ভিতরে ব্যপক গণসংযোগ করার পরামর্শ দেন। সকলকে নিয়ে জামায়াত প্রার্থীকে বিজয় করে আনার জন্য সবাকে একসাথে কাজ করতে বলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network