1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্বাস্থ্যখাত সংস্কারঃ বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

স্বাস্থ্যখাত সংস্কারঃ বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// স্বাস্থ্যখাতের সংস্কার আন্দোলনের ২৮তম দিনে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। রোববার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীরা সংস্কারসমূহের লিখিত ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, আমাদের আন্দোলনের ফলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৯৫টি অচল মেশিন সচল করা হয়েছে। অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে ট্রলিম্যান নিযুক্ত করা হয়েছে। আন্দোলন থেমে গেলে এসব স্থানে আবারো সিন্ডিকেট গড়ে উঠবে না তার গ্যারান্টি নেই। এজন্য মৌখিক সংস্কার হলেই চলবে না আমরা চাই সিন্ডেকেটের বিরুদ্ধে স্থায়ী সমাধান।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক মহিউদ্দিন রনি বলেন, কিছুদিন আগে আমরা বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি। আজকে এসেছি তার আপডেট জানতে। তিনি আমাদের দাবিসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাবেন কিনা? বা স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? সেটাই জানার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি।

তিনি আরও বলেন, আমরা দাবি করেছিলাম যে, স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে এসে নিজ চোখে পরিস্থিতি দেখবেন। কিন্তু আমরা বুঝতে পেরেছি তিনি একজন অথর্ব, তার দ্বারা কিছু হবে না। তারপরও আমরা হতাশ হইনি। যতদিন না আমাদের দাবিসমূহ বাস্তবায়ন হচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

আন্দোলনকারীরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গেটে দাঁড়িয়ে বিক্ষোভ করলেও ভেতরে প্রবেশ করতে পারেননি। যদিও আন্দোলনকারীদের পাঁচজন প্রতিনিধি বিভাগীয় কমিশনারের সাথে কথা বলার জন্য অনুমতি পান। তবে দুপুর ২টা পর্যন্ত বিভাগীয় কমিশনার তার কার্যালয়ে ছিলেন না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network