1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
টিউশনের উপার্জিত টাকা দিয়ে ববিতে ক্রীড়া সরঞ্জাম উপহার দিলেন ছাত্রদল নেতা মোঃ ওয়াহিদুজ্জামান - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

টিউশনের উপার্জিত টাকা দিয়ে ববিতে ক্রীড়া সরঞ্জাম উপহার দিলেন ছাত্রদল নেতা মোঃ ওয়াহিদুজ্জামান

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ববি প্রতিনিধি,মহিবুল্লাহ সুজন// খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশের অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও মাদকমুক্ত প্রজন্ম গঠনে খেলাধুলার গুরুত্ব অনস্বীকার্য—এই বিশ্বাস থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্রীড়ামোদী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর কর্মী ও সংগঠক মোঃ ওয়াহিদুজ্জামান।

 

রবিবার (২৪ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনাড়ম্বর কিন্তু উৎসবমুখর পরিবেশে ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীদের হাতে ব্যাট, বল, স্টাম্পসহ নানা ক্রীড়া সরঞ্জাম তুলে দেন তিনি।

 

 

উপস্থিত শিক্ষার্থীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ তৈরি হওয়ায় তারা আরও উৎসাহিত হবেন।শিক্ষার্থীরা এটিকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

 

এ সময় মোঃ ওয়াহিদুজ্জামান বলেন,“বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের নেতৃত্ব। তাদের মেধা, মনন ও শরীরচর্চাকে সমানভাবে বিকশিত করতে খেলাধুলার বিকল্প নেই। আমি চাই শিক্ষার্থীরা সুস্থভাবে বেড়ে উঠুক, খেলাধুলা করুক, আর নিজেদের যোগ্যতা দিয়ে দেশকে এগিয়ে নিক।”

 

তার এই উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও ছাত্রসমাজের কল্যাণে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network