1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে স্বেচ্ছাসেবক দলনেতাকে কোপালেন ছাত্রদল নেতা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে স্বেচ্ছাসেবক দলনেতাকে কোপালেন ছাত্রদল নেতা

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কামরুল আরিন্দা নামের যুবককে কুপিয়েছে জমখ করা হয়েছে। রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের বাসিন্দা ত্রিশোর্ধ্ব ছাত্রদল কর্মী রিয়াজুল ইসলাম সজীবের নেতৃত্বে ১০/১২ জনের একটি সশস্ত্র বাহিনী রোববার সন্ধ্যা রাতে স্থানীয় বৌসেরহাট বাজারে যুবকের ওপর হামলা করে। এবং মারধরের একপর্যায়ে ত্রিশোর্ধ্ব স্বেচ্ছাসেবক দলনেতা আরিন্দাকে কুপিয়ে ফেলে রেখে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার স্বেচ্ছাসেবক দলনেতা কামরুল আরিন্দা জানান, ড্রেজারের পাইপ ভাঙচুরের অভিযোগে রোববার সন্ধ্যার দিকে বৌসেরহাট বাজারে বসে ছাত্রদল কর্মী সজিবের নেতৃত্বে সেলিম তালুকদার, ইদ্রিস, সোহেল সিকদার এবং মনির তালুকদারসহ অন্তত ১০/১২ জনের একটি দল অস্ত্র নিয়ে হামলা করে। মারধরের একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুপিয়ে রক্তাক্ত করার পরে কামরুলকে চিকিৎসালয়ে যেতেও বাধা প্রদান করে সজীবসহ তার বাহিনীর সদস্যরা। পরে খবর পেয়ে জেলা ছাত্রদল সহ-সভাপতি মোর্শেদ খান লেলিন তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্ত সজীব বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বিমানবন্দর থানার ওসি আল মামুন বলেন, বৌসেরহাটে যুবকের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছিল। কিন্তু কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই ঘটনায় ভুক্তভোগী ব্যক্তির স্বজনদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থাগ্রহণ করা হবে, মন্তব্য করেন ওসি। তবে এই বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল কর্মী সজীবের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network