1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল জেনারেল হাসপাতালে ব্রিটিশ হাই কমিশনার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল জেনারেল হাসপাতালে ব্রিটিশ হাই কমিশনার

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান।

 

আজ সকাল ১১টায় হাসপাতাল পরিদর্শনকালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

পরিদর্শনের সময় হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত তত্ত্বাবধায়কের কার্যালয়ে হাই কমিশনার ও তার সফর সঙ্গীরা মেডিকেল অফিসার, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে হাসপাতালের চিকিৎসা সেবা ও চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেন।

 

ডাঃ মলয় কৃষ্ণ বড়াল জানান, হাই কমিশনার হাসপাতালের চলমান প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে জেমস গোল্ডম্যান প্রতিনিধিদের সঙ্গে নগরীর প্যারারা রোডস্থ সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি কার্যালয়ে গিয়ে টিআইবি’র বর্তমান প্রকল্পের কার্যক্রমও পরিদর্শন করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network