1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মেঘনার শাখা নদীতে অভিযান: অবৈধ জালসহ ৩ জেলে আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে মেঘনার শাখা নদীতে অভিযান: অবৈধ জালসহ ৩ জেলে আটক

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট এলাকায় মেঘনার শাখা নদীতে অভিযান চালিয়ে অবৈধ জাল ও চর ঘেরা জালের খুঁটি জব্দসহ তিন জেলেকে আটক করা হয়েছে।

 

সোমবার বিকেলে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

 

তিনি জানান, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ২১ বান্ডেল অবৈধ নতুন বের জাল (নেট জাল) এবং ৬৫০টি চর ঘেরা জালের খুঁটি জব্দ করা হয়। অভিযানে তিনজন জেলেকেও আটক করা হয়েছে।

 

জব্দকৃত জাল ও খুঁটির আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত তিন জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জাল ও খুঁটিগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার।

 

অভিযানে সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম, নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network