1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল বিএনপির কার্যালয় - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল বিএনপির কার্যালয়

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে রাতের আধারে আগুন দিয়ে বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা ব্যাপারীর হাটে অবস্থিত কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি খুলে দেওয়া কার্যালয়টিতে আওয়ামী লীগের দুর্বৃত্তরা আগুন দিতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

আগুনে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র, টেলিভিশনসহ কাগজপত্র পুড়ে কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন সফিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক মাঝি।

তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে কার্যালয়টি বন্ধ করে নেতাকর্মীরা চলে যায়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বাজারের ব্যবসায়ী রেজাউল করিম বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার দেন এবং বিষয়টি মোবাইল ফোনে নেতাকর্মীদের জানান। পরে লোকজন এসে আগুন নেভায় এবং মঙ্গলবার সকালে থানায় জিডি করা হয়।

স্থানীয় বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির কার্যালয়টি খুলতে দেওয়া হয়নি। গত বছর আগস্টে কার্যালয়টি সংস্কার করে চালু করা হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ হুমকি দিয়ে আসছিল। সোমবার গভীর রাতে তারা কার্যালয়টি পুড়িয়ে দেয়। এ ব্যাপারে মুলাদী থানার এসআই মো. মাসুদ বলেন, বিএনপি কার্যালয়ে আগুনের বিষয়ে জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network