1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ দুর্ধর্ষ ডাকাত আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ দুর্ধর্ষ ডাকাত আটক

  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে এক দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি, বিদেশি মুদ্রা এবং মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন হিজলা ও কালীগঞ্জের একটি টিম যৌথভাবে দড়ির চর খাজুরিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় স্থানীয় বাসিন্দা নাইম (২৯) কে আটক করা হয়।

 

অভিযানে তার কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, বিভিন্ন বিদেশি মুদ্রা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত ব্যক্তি ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত।

 

আটক নাইম বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন দড়ির চর খাজুরিয়া এলাকার বাসিন্দা। তাকে জব্দকৃত আলামতসহ মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড।

 

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

স্থানীয়রা জানিয়েছেন, নদী তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, অস্ত্র ব্যবসা ও মাদক পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছিল। কোস্ট গার্ডের নিয়মিত অভিযানের ফলে অপরাধ কমে আসছে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network