1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাবুগঞ্জে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাবুগঞ্জে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ উৎসবমুখর পরিবেশে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় বাবুগঞ্জ কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান,প্রধান বক্তা বরিশাল জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল চন্দ্র সাহা ও রহমতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু এর সঞ্চালনায় সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক সুলতান আহম্মেদ খান, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, বাবুগঞ্জ উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোঃ রফিকুল ইসলাম রাফিল,বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফরিদ হোসেন, বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, বাবুগঞ্জ উপজেলা ছাত্র দল আহব্বায়ক আতিক আল-আমিন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইয়াসিন আরাফাত, বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল সভাপতি মোঃ আসিফ সিকদার প্রমূখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে আব্দুল করিম হাওলাদারকে সভাপতি ও মো. রাজন শিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network