1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্বাস্থ্য উপদেষ্টা বানাতে ২শত কোটি টাকার চেক হাতিয়ে নিলো স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সবুজ   - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

স্বাস্থ্য উপদেষ্টা বানাতে ২শত কোটি টাকার চেক হাতিয়ে নিলো স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সবুজ  

  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন সবুজ সিকদার স্বাস্থ্য উপদেষ্টা বানানোর প্রলোভন দেখিয়ে নগদ ১০ লক্ষ টাকা ও ২ শত কোটি টাকার চেক হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সুত্রে জানা যায় কামাল হোসেন সবুজ সিকদার নিজেকে কেন্দ্রীয় সমন্বয়কারীর ভাই পরিচয় দিয়ে প্রতারণা করে তার সহযোগী আরিফুল ইসলামকে নিয়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা.শেখ গোলাম মোস্তফার কাছ থেকে নগদ ১০ লক্ষ টাকা ও ২ শত কোটি টাকার চেক হাতিয়ে নিয়েছে। এ খবরে পুড়ো উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ইতিমধ্যে দুদক  অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু করেছে। উজিরপুর উপজেলার একাধিক সুত্রে জানা যায় আওয়ামী লীগের দোসর  উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কামাল হোসেন সবুজ সিকদার তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আমলে আবুল হাসানাত আবদুল্লাহ ও সাহারা খাতুনের দাপট দেখিয়ে উজিরপুরে বিভিন্ন দূর্নীতি, অনিয়ম, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজের আখের গুছিয়ে নিয়েছেন।
এছাড়া উজিরপুর উপজেলা বিআরডিবির সভাপতি ও উজিরপুর আলিম মাদ্রাসার সভাপতির পদে অধিষ্ঠিত হয়ে গভীর নলকূপ দেয়ার নামে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ এবং  মাদ্রাসায় নিয়োগ বানিজ্য,টেন্ডারবাজি, চাদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির সাথে জড়িয়ে পড়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে পাড়ি জমায়। এরপরে সবুজও উজিরপুর থেকে লাপাত্তা হয়। পরে সে ঢাকায় গিয়ে পুনরায় প্রতারণার ফাঁদে ফেলে স্বাস্থ্য উপদেষ্টা বানানোর প্রলোভন দেখিয়ে নগদ ১০ লক্ষ টাকাসহ ২ শত কোটি টাকার চেক হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়।
সবুজ সিকদার অবৈধ ভাবে  গড়েছেন আলিসান বাড়িসহ সম্পদের পাহাড়। এ যেন দূর্নীতির সাতকাহন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত কামাল হোসেন সবুজের গ্রেফতারের সংবাদ পাওয়া যায়নি। অভিযুক্ত কামাল হোসেন সবুজ সিকদার  পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে ওই দূর্ণীতিবাজ আওয়ামীলীগের দোসর কামাল হোসেন সবুজকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে উজিরপুরবাসী

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network