1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি

  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। শনিবার (৩১ আগস্ট) রাতে ক্যাম্পাসের একাডেমিক ভবন-১ এবং রোববার সকালে একাডেমিক ভবন-২ এ তালা লাগিয়ে শিক্ষার্থীরা এই আন্দোলনের ঘোষণা দেন।
অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। রোববার সকাল থেকেই তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে প্রশাসনের প্রতি দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, “দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রি মিলিয়ে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হয়। এতে দুটি পদে আবেদন করার সুযোগ থাকে। কিন্তু পবিপ্রবির বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসে শুধুমাত্র একক ডিগ্রি দেওয়া হয়, যার ফলে আমরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি।”
চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি বলেন, “আমাদের আন্দোলনের প্রেক্ষিতে ১০ দিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই প্রতিবেদন প্রকাশ করা হয়নি, এমনকি একাডেমিক কাউন্সিলও গঠন করা হয়নি। তাই আমরা বাধ্য হয়ে ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছি।” তিনি জানান, একাডেমিক কাউন্সিল গঠিত না হওয়া পর্যন্ত বরিশাল ক্যাম্পাস এই কর্মসূচির আওতায় থাকবে।
সমাবেশে আরও বক্তব্য দেন আবুবকর সিদ্দিক, তাহসিন হোসাইন, মাহমুদুল হাসান তানভির, অর্জুন দাস ও সীমান্তসহ একাধিক শিক্ষার্থী। বিষয়টি জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলী আজগর-এর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বিদ্যালয়ের (ভিসি)ভাইস চ্যান্সেলর এর  সাথে যোগাযোগের জন্য অনুরোধ করেন।  শিক্ষার্থীরা দ্রুত কার্যকর সিদ্ধান্ত ও প্রশাসনের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network