1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফেব্রুয়ারিতে নির্বাচন না দিয়ে দেশ ছেড়ে কেউ পালাতে পারবে না: বরিশালে জয়নুল আবেদীন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ফেব্রুয়ারিতে নির্বাচন না দিয়ে দেশ ছেড়ে কেউ পালাতে পারবে না: বরিশালে জয়নুল আবেদীন

  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল// ফেব্রুয়ারিতে নির্বাচন না দিয়ে দেশ ছেড়ে কেউ পালাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।

একইসঙ্গে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন ভুলে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুস যে ওয়াদা করেছেন, তা বাস্তবায়নেরও দাবি জানান তিনি।

 

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের ফজলুল হক এভিনিউতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নুল আবেদীন।

তিনি বলেন, ‘শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, তারই কন্যা শেখ হাসিনা ১৭ বছর দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গুম-খুনের রাজনীতি করেছে।’

খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া হয়নি উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, ‘আল্লাহর ইচ্ছাতে তিনি এখনও বেঁচে আছেন, আর শেখ হাসিনা আজ পাশের দেশে লুকিয়ে আছেন।

তিনি আরও বলেন, ‘তারেক রহমান দেশের বাইরে থেকেও বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে।

এর আগে দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network