1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপি’র শিরিনের মামলায় সাংবাদিক শাহিনের জামিন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে বিএনপি’র শিরিনের মামলায় সাংবাদিক শাহিনের জামিন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// পদ-পদবী স্থগিত থাকা বিএনপির সাবেক এমপি বিলকিস জাহান শিরিনের দায়ের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন। গতকাল সোমবার বরিশালের অতিরিক্ত চীফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলি আদালতের বিচারক তাকে এই জামিন দেন। এসময় মামলার বাদী বিলকিস জাহান শিরিন অবশ্য আদালতে অনুপস্থিত ছিলেন।

 

জনগনের ব্যবহারের পুকুর অনুমতি ছাড়াই ভরাট করে দখলের ঘটনায় গত বছরের ১১ আগষ্ট বিলকিস জাহান শিরিন সম্পর্কে একটি সংবাদ প্রকাশ করে দৈনিক যুগান্তর। ওই সংবাদ প্রকাশের প্রায় একবছর পর চলতি বছরের ৩ জুলাই সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে আদালতে একটি মানহানীর মামলা দায়ের করেন শিরিন। নির্ধারিত তারিখে গতকাল সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা মঞ্জুর করে তাকে জামিন প্রদান করেন বিচারক। আদালতে বিলকিস জাহান শিরিনের পক্ষে মামলা পরিচালনা করেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অ্যাড. মাজাহারুল ইসলাম জাহান।

 

আকতার ফারুক শাহিনের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবি সমিতির সাবেক সভাপতি প্রবীন আইনজীবি মানবেন্দ্র বটব্যাল, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. মজিবর রহমান নান্টু, বরিশাল জেলা আইনজীবি সমিতির বর্তমান সভাপতি সাদিকুর রহমান লিংকন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেতা অ্যাড. মহসিন মন্টু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. আলী হায়দার বাবুল, অ্যাড, হিরন কুমার দাস মিঠু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আকতার হোসেন মেবুল, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, বরিশাল জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচ এম তসলিমউদ্দিন, বিএনপি নেতা অ্যাড. আতাহারুল ইসলাম চৌধুরী বাবুল, আইনজীবি ও দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক মু. শাহ আলম, সহকারী পাবলিক প্রসিকিউটর ফাহিমা আকতার, দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক আইনজীবি এস এম রফিক, আইনজীবি মাহবুব হোসেন সেন্টু, আইনজীবি মারিফ বাপ্পি, আইনজীবি মিজানুর রহমান,আইনজীবি নিতাই চন্দ্র এবং আইনজীবি শুভাশিষ ঘোষসহ প্রায় অর্ধশত আইনজীবি।

 

প্রসঙ্গতঃ সরকারের যথাযথ কর্র্তৃপক্ষের অনুমতি ছাড়া জনগনের ব্যবহারের পুকুর দখলের উদ্দেশ্যে ভরাটের ওই ঘটনায় সংবাদ প্রকাশের পর বিলকিস জাহান শিরিনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদসহ বিএনপি’র সকল পদ-পদবী স্থগিত করে কেন্দ্র। একইসাথে দলে সকল কর্মকান্ডে তার অংশগ্রহন নিষিদ্ধ করে বিএনপি। গত একবছরেরও বেশী সময় ধরে এই শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network