1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার: জেলেকে অর্থদন্ড - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার: জেলেকে অর্থদন্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি// বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অপরাধে বাদশা নামের এক জেলেকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

একই সঙ্গে জব্দকৃত নৌকা, ব্যাটারি ও ইলেকট্রিক সরঞ্জাম ৪ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

 

সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সন্ধ্যা নদীর সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের চরে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করার সময় স্থানীয়রা অসাধু জেলে বাদশাকে আটক করেন। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি গ্রামের নুরু বেপারীর ছেলে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতে জেলে বাদশাকে ৫ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত নৌকা, ব্যাটারি ও ইলেকট্রিক সরঞ্জামাদী নিলামে ৪ হাজার টাকায় বিক্রি করেন।

 

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network