1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি : কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  আজ ২ সেপ্টেম্বর সকাল ১১টায় বরিশালের বাবুগঞ্জে অবস্থিত পবিপ্রবি’র এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের BSc. Vet. Sc. & A.H. প্রোগ্রামে কম্বাইন্ড ডিগ্রি চালুর যৌক্তিক দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর সৃষ্ট হামলা পরিকল্পিত ও ন্যাক্কারজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।”
মানববন্ধনে বক্তারা দ্রুত কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।   এ সময় চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি, সুজন, ম্রীধা হাওলাদার, জাওয়াদুল ইসলাম, জামিন  রুশমিলা জাহান রুপা, শাহরিয়ার ইসলাম রাফি, ২য় বর্ষের শিক্ষার্থী অর্জুন দাশ, মুজাহিদুল ইসলাম তন্ময়সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network