1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল সদর উপজেলায় যুবলীগ ও যুবদলের দখলচেষ্টা, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাট - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল সদর উপজেলায় যুবলীগ ও যুবদলের দখলচেষ্টা, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাট

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশাল সদর উপজেলার ১০নং চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর বাজারসংলগ্ন জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ ও যুবদল নেতাদের বিরুদ্ধে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

প্রবাসী ইলিয়াস কবির ২০২১ সালে ২৫.৫০ শতাংশ জমি সাফ কবালার মাধ্যমে ক্রয় করে রেকর্ড হালনাগাদ করেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করেন। পরে জমি সুরক্ষায় কাটাতারের বেড়া দেন। কিন্তু কিছুদিন পর যুবলীগ নেতা অরুন ও যুবদল নেতা সেন্টুর নেতৃত্বে হামলা চালিয়ে বেড়া ভাঙচুর করা হয় এবং ইলিয়াস কবিরকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়।

 

এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন এবং ১ সেপ্টেম্বর আদালত বিরোধীয় জমিতে শান্তি বজায় রাখতে ১৪৪/১৪৫ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করেন। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাতের আঁধারে ওই জমিতে আবারও ড্রেজার দিয়ে বালু ভরাট শুরু হয়েছে।

 

ইলিয়াস কবির অভিযোগ করেন, প্রশাসনের কাছে বারবার সহযোগিতা চাইলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অপরদিকে অভিযুক্তরা দাবি করেছেন, জমির বৈধ মালিকানা তাদের হাতে রয়েছে।

 

স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে এ বিরোধ বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network