1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাব ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন ও নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও  - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

সাব ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন ও নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও 

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :  বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভুতেরদিয়া নতুনচর এলাকার ভোটাররা সাব-ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ও  মানববন্ধন করেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে বক্তারা বলেন, ১৩১ নম্বর দক্ষিণ ভুতেরদিয়া নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সাব (সহায়ক) ভোটকেন্দ্র স্থাপন সময়ের দাবি। নদীঘেরা দুর্গম চরাঞ্চল হওয়ায় বর্তমান নদী পার হয়ে নদীর অপর প্রান্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া এলাকাবাসীর জন্য কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ।
তারা আরও জানান, চরাঞ্চলের সাধারণ মানুষ, বৃদ্ধ ও নারীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে অন্য এলাকায় গিয়ে ভোট দিতে পারেন না। এতে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। স্থানীয় সমাজসেবক আব্দুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে ছাত্রদল নেতা বিপ্লব মিস্ত্রির সঞ্চালনায়  আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ রাহাত বিশ্বাস, মোহাম্মদ নুরুল হক চৌকিদার, মোঃ রফিক সরদার, মোঃ রিয়াজ হাওলাদার, মোসাম্মৎ মারুফা আক্তার, মোসাম্মৎ সোনা বড় বেগম, মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার, আব্দুর রহমান সিকদার, আব্দুল হাকিম ঘরামী, মুজাহার হাওলাদার, মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, শাজাহান সরদার, জাকির হোসেন মুন্সি প্রমূখ।
এছাড়াও মানববন্ধন বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। বক্তারা অবিলম্বে দক্ষিণ ভুতেরদিয়া নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সাব ভোটকেন্দ্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এবং মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় একটি স্মারকলিপি প্রদান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network