1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ইয়াবা সেবনকালে যুবলীগের ৩ নেতা আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ইয়াবা সেবনকালে যুবলীগের ৩ নেতা আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে ইয়াবা সেবনরত অবস্থায় যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া মানিকের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের নেতৃত্বে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

আটকরা হলেন- উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের হাকিম হাওলাদারের ছেলে কামরুজ্জামান চুন্নু (৪৫), আজিজ সিকদারের ছেলে কাইউম সিকদার (৪৩) ও রফিকুল ইসলাম মাতাব্বরের ছেলে জাহিদ মাতাব্বর (৫০)। তারা প্রত্যেকেই বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য।

তন্ময় হালদার বলেন, ঘটনাস্থলে মাদকসেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ২ মাসের কারাদণ্ড ও একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অন্যথায় ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network