1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে যখম করলো আ'লীগ নেতা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে যখম করলো আ’লীগ নেতা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামান খানকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর চান মিয়া হাওলাদার ও তার আপন ভাই লাল মিয়া হাওলাদার। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামান খান বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে বাড়িতে যাওয়ার সময়  উজিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ চান মিয়া হাওলাদার ও তার আপন ভাই লাল মিয়া হাওলাদার মিলে ৩ সেপ্টেম্বর দুপুরে পরিকল্পিত ভাবে অতর্কিত  হামলা চালায়।
জানা যায় নুরুজ্জামানকে ছুরিকাঘাত করে এবং পিটিয়ে গুরুতর আহত করেছে। এসময় ডাকচিৎকার করলে  আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় আহত নুরুজ্জামান খান বাদী হয়ে অভিযুক্ত চান মিয়া হাওলাদার ও লাল মিয়া হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই হামলাকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহতর পরিবার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network