1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ, আমরণ অনশন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ, আমরণ অনশন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ববি প্রতিনিধি: অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছয় শিক্ষার্থী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় তারা এ অনশনে বসেন।আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি, আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান সাক্ষর, অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল ও রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক।

 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ অবকাঠামো উন্নয়ন নিয়ে আন্দোলন করে আসছি৷ কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। আমরা কোনো উপায় না পেয়ে আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।’

 

 

অনশনরত ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলন করেও কর্তৃপক্ষের টনক নড়েনি, তাই এবার অনশনে বসেছি। জনভোগান্তি এড়াতে আমরা সড়ক অবরোধও করিনি। এখন চাই, কর্তৃপক্ষ আমাদের কাছে এসে জবাবদিহি করুক। দাবি না মানা পর্যন্ত আমরা অনশনে থাকব।’

 

উল্লেখ্য, গত ৩৬ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তিন দফা দাবি হলো যথাক্রমে, অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network