1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ধানের শীষে ভোট দিলে কেউ না খেয়ে থাকবে না বলেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন  - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ধানের শীষে ভোট দিলে কেউ না খেয়ে থাকবে না বলেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন 

  • আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ধানের শীষ ভোট দিলে জিতবে বাংলাদেশ , ধানের শীষে ভোট দিলে কেউ না খেয়ে থাকবে না। ধানের শীষ ও তারেক রহমান তরুণ প্রজন্মের অহংকার।
তিনি ৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২ টার সময় উপজেলার মাধবপাশা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুল ইসলাম খান সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন দুলাল চন্দ্র সাহা, মোস্তাফিজুর রহমান টুলু, আরিফুর রহমান শিমুল সিকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাজন শিকদার প্রমূখ।  এ সময় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জয়নুল আবেদিন আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষ করেননি বলেই জনগণের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা।
বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির কার্যক্রম চলছে। আপনার ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করেন। ইনশাআল্লাহ আগামীতে ধানের শীষ ক্ষমতায় আসবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network