1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ সাদ্দাম হোসেন //বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ ৫নং চরমোনাই ইউনিয়নের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আল মামুন। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় কর্মীদের আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি। তিনি বলেন, দলের ভিত্তি শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কর্মীসভা আয়োজন অত্যন্ত জরুরি।

 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য- মোঃ শামিম গাজী, মোঃ আলামিন হোসেন অপু, মোঃ শহিদুল ইসলাম কিরন, মোঃ রিপন হাওলাদার

 

সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেছার উদ্দিন জাফর।

 

সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামসুল কবির ফরহাদ।

 

কর্মীসভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল সর্বদা রাস্তায় থেকে আন্দোলন চালিয়ে যাবে। নেতারা আগামী দিনের আন্দোলনে কর্মীদের আরো ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network