1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সেজ ভাইয়ের চোখ তুলে নেওয়ার মামলায় ছোট ভাই ৫ দিনের রিমান্ডে - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে সেজ ভাইয়ের চোখ তুলে নেওয়ার মামলায় ছোট ভাই ৫ দিনের রিমান্ডে

  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় আঙুল দিয়ে খুঁচিয়ে সেজ ভাইয়ের দুই চোখ উপড়ে ফেলার মামলায় গ্রেপ্তার তাঁর ছোট ভাই স্বপন ব্যাপারীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফজলুর রহমান পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ২৮ আগস্ট স্বপন ব্যাপারীকে তাঁর শ্বশুরবাড়ি উজিরপুর মশাং গ্রাম থেকে গ্রেপ্তার করে মুলাদী থানার পুলিশ। স্বপন ব্যাপারী মুলাদীর নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আরশেদ ব্যাপারীর ছেলে। তিনি ও তাঁর মেজ ভাই রোকন ব্যাপারী লোকজন নিয়ে সেজ ভাই রিপন ব্যাপারীর দুই চোখ তুলে নেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রিপন ব্যাপারী অবৈধপথে উপার্জিত টাকা ও স্বর্ণালংকার তাঁর মেজ ভাই রোকন ব্যাপারীর কাছে গচ্ছিত রাখেন। ওই টাকা ও স্বর্ণালংকার এবং বাবার জায়গাজমির ভাগ চাইলে তাঁদের মধ্যে বিরোধ বাধে।

এর জের ধরে ২২ আগস্ট রাত ১১টার দিকে আরশেদ আলী ব্যাপারীর নির্দেশে তাঁর অপর ছেলে রোকন ব্যাপারী, স্বপন ব্যাপারী ও তাঁদের লোকজন সেজ ছেলে রিপন ব্যাপারীর দুই চোখ তুলে নেন।

ওই ঘটনায় রিপন ব্যাপারীর স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে স্বপন ব্যাপারী, রোকন ব্যাপারী, আরশেদ আলী ব্যাপারীসহ আটজনকে আসামি করে বরিশাল আদালতে মামলা করেন। ২৭ আগস্ট বিকেলে মামলার কপি মুলাদী থানায় পৌঁছালে ওই দিনই তা নথিভুক্ত হয়। ২৮ আগস্ট ভোর রাতে স্বপন ব্যাপারীকে গ্রেপ্তার করে পুলিশ।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘গত ২৮ আগস্ট পুলিশ স্বপন ব্যাপারীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আজ সকালে শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network