1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পাখির খাবারের বস্তার ভেতর থেকে গাঁজা উদ্ধার, আটক কারবারি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে পাখির খাবারের বস্তার ভেতর থেকে গাঁজা উদ্ধার, আটক কারবারি

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: পাখির ব্যবসার আড়ালে মাদক সরবরাহ ও বিক্রির অভিযোগে শাহ মো. সাইফুল্লাহ (৩৮) নামে এ ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় পাখির খাবার ধানের বস্তার ভেতর থেকে দুই কেজি গাঁজাও উদ্ধার করা হয়।

 

আটক শাহ মো. সাইফুল্লাহ (৩৮) বরিশাল নগরের ২৮ নম্বর ওয়ার্ডের গণপাড়া দিঘীরপাড় এলাকার বাসিন্দা ও কাশিপুর বাজার এলাকার “মেহেন্দিগঞ্জ পাখি ঘর” নামক দোকানের মালিক।

 

সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক মো. ছগির হোসেন।

 

তিনি জানান, আটক শাহ মো. সাইফুল্লাহ’র কাছে বিপুল পরিমাণে গাঁজা রয়েছে সেটি তার পরিবারের সদস্যদের মাধ্যমেই ডিবি পুলিশ জানতে পারে। বিষয়টি জানার পর প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়ে শাহ মো. সাইফুল্লাহ’র মালিকানাধীন কাশিপুর বাজারস্থ “মেহেন্দিগঞ্জ পাখি ঘর” নামক দোকানে অভিযান চালানো হয়।

 

অভিযানে পাখির খাবার বা ধানের বস্তার ভেতরে একটি প্যাকেট পাওয়া যায়। আর ওই প্যাকেট থেকেই দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। যে ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

আটককৃতের দেয়া প্রাথমিক তথ্যের সূত্রে পুলিশ জানিয়েছে, স্থানীয় পেশাদার মাদক কারবারি রাজার সাথে শাহ মো. সাইফুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মূলত রাজাসহ অনেকে শাহ মো. সাইফুল্লাহর কাছে থাকা মাদক নিয়ে বিক্রি করতো, আর এভাবে সেও লাভবান হতো। এসব মাদক কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে এসে শাহ মো. সাইফুল্লাহ’র মাধ্যমে কৌশলে বরিশালের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো বলে জানিয়েছে ডিবি পুলিশ।

 

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, শাহ মো. সাইফুল্লাহকে এলাকার সবাই খুব ভালো মানুষ হিসেবে চিনতো। পুলিশ তাকে গাঁজাসহ আটকের পরও অনেকের বিশ্বাস হচ্ছিলো না।

এ বিষয়ে পরিদর্শক মো. ছগির হোসেন জানান, প্রথমে পরিবার থেকে খবরটি পাওয়ার পর শাহ মো. সাইফুল্লাহর সম্বন্ধে খোঁজ-খবর নেয়া হয়। তাকে এলাকার সবাই ভালো হিসেবে চিনতো কিন্তু মাদক কারবারির সাথে তার সম্পৃক্ততার বিষয়টি সামনে বেড়িয়ে আসলে পুলিশ অভিযানে যায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network