1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে বাকেরগঞ্জ থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ওসি তদন্ত সুরেজীত বড়ুয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলার সাধারন সম্পাদক হিরন কুমার ও উপজেলা সভাপতি ঝন্টু দাস, পুজা উদযাপন কমিটির বরিশাল জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাস প্রমূখ। সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।

সবার সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে বলে জানানো হয়। সভায় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network