1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ১৬ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ১৬

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: বরিশালে পোর্ট রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী ও হোটেল স্টাফ সহ ৮ জন পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার কোতোয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি ইনচার্জ (আই সি) গোলাম মোঃ নাসিম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পোর্ট রোডে অবস্থিত পপুলার হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছে তারই সূত্র ধরে বুধবার রাতে পোর্ট রোড পপুলার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এবিষয়ে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, পোর্ট রোড ও লঞ্চঘাট এলাকার আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। সে মোতাবেক বুধবার রাতে পপুলার হোটেলে অভিযান চালিয়ে ৮ জন নারীও আট জন পুরুষকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নগরীর কোনো হোটেলেই অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া হবে না। কোনো হোটেলের অভিযোগ পেলে অভিযান চালানো হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network