1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় দুই ট্রলারের সংর্ঘষে বীর মুক্তিযোদ্ধার মর্মান্তিক মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় দুই ট্রলারের সংর্ঘষে বীর মুক্তিযোদ্ধার মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী দুই ট্রলারের সংর্ঘষে আঃ মান্নান বেপারী (৮০) নামের একাত্তরের রণাঙ্গনের এক বীর মুক্তিযোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই বীর মুক্তিযোদ্ধার বাড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে। তবে নদী ভাঙনের শিকার হয়ে বর্তমানে তিনি সপরিবারে পাশের গরদ্বার গ্রামে বসবাস করেন।

 

জানা গেছে,বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সাবেক বিডিআর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বেপারী উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড় থেকে ছোট ট্রলারে পূর্বপাড়ে বন্দর বাজারে যাচ্ছিলেন।

 

এসময় বিপরীত দিক থেকে আসা লাইনের যাত্রীবাহী বড় ট্রলারের সঙ্গে তার ট্রলারের সংর্ঘষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আরও কয়েকজন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত ও আহতরা সবাই ছোট ট্রলারের যাত্রী ছিলেন।

 

পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা বলেন, ট্রলার দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে এ ব্যাপারে নিহতের পরিবার থেকে এখনও কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network