1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চাঁদপুরা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

চাঁদপুরা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ সাদ্দাম হোসেন // আজ বিকেল ৩টায় বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ নং চাঁদপুরা ইউনিয়নের উদ্যোগে কর্মীসভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মীসভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেছার উদ্দিন জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জুবায়ের ইসলাম সুমন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামসুল কবির ফরহাদ।

 

কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক , আল আমিন হোসেন অপু, গাজী শামিম হোসেন, মোঃ আবুল খায়ের জলিল, মোঃ রিপন হাং সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সভায় সভাপতি পদে প্রার্থী ছিলেন মোঃ শহিদুল ইসলাম কিরণ ও মোঃ হারুনার রশিদ হারুন এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন মোঃ নিপু মুন্সী ও মোঃ নূর হোসেন।

 

কর্মীসভায় বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অগ্রভাগের সৈনিক। তাই দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।” তারা আরও বলেন, দলের নেতৃত্বে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে সাংগঠনিক কার্যক্রমকে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ে আরও বেগবান করতে হবে।

 

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network