1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল, অবরুদ্ধ ২০ পরিবার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল, অবরুদ্ধ ২০ পরিবার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার তিকাসার গ্রামে প্রায় ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় পাকা দেয়াল নির্মাণ করে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিকাসার গ্রামের পাইকবাড়ি সংলগ্ন ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে প্রায় ২০টি পরিবার ব্যবহার করে আসছে। নিজেদের অর্থায়নে একাধিকবার তারা রাস্তাটি সংস্কারও করেছেন। কিন্তু সম্প্রতি গৌরনদী পৌরসভা রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিলে প্রবাসী কামাল সরদারের পরিবারের সদস্যরা বাধা দেন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসককে জানানো হলে থানার ওসি উভয় পক্ষকে বসিয়ে রাস্তাটি জনসাধারণের ব্যবহারের পক্ষে রায় দেন। কিন্তু বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ওসির নির্দেশ অমান্য করে প্রবাসী কামাল সরদার শ্রমিক নিয়ে ওই রাস্তায় পাকা দেয়াল নির্মাণ শুরু করেন।

এ সময় বাধা দিতে গেলে তার ভাড়াটিয়া লোকজন স্থানীয়দের ওপর হামলার চেষ্টা চালায় এবং মিথ্যা মামলার হুমকি দেয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা জানান, প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ২০টি পরিবার এখন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

এ ঘটনায় যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা। অভিযোগ প্রসঙ্গে প্রবাসী কামাল সরদার জানান, ‘আমি আমার ক্রয়কৃত জমির ওপর দেয়াল নির্মাণ করছি। ভাড়াটে লোকজন দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়।’

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে প্রবাসী পরিবারকে রাস্তা বন্ধ না করতে বলা হয়েছিল। তবে সর্বশেষ পরিস্থিতি আমার জানা নেই।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network