1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সরকারি গাছ কাটায় স্বেচ্ছাসেবক দল নেতাকে শোকজ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে সরকারি গাছ কাটায় স্বেচ্ছাসেবক দল নেতাকে শোকজ

  • আপডেট সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল// রাতের আধাঁরে সরকারি গাছ কাটার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল।

 

আজ শুক্রবার দুপুরে জেলা শাখার দপ্তর থেকে প্রেরিত নোটিশ সূত্রে জানা গেছে, তাকে (রোকন) আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দেয়ার পাশাপাশি স্ব-শরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পির স্বাক্ষরিত ১১ সেপ্টেম্বরের ওই নোটিশে বলা হয়েছে, রোকনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে গৌরনদী উপজেলার টরকী বন্দরের ছাগলহাট এলাকায় হাজী আবুল হোসেনের বাড়ির সামনের সড়কের পাশের সরকারি জমির সাতটি বিভিন্ন প্রজাতের গাছ শ্রমিক দিয়ে কাটছিলেন রোকন।

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধসহ গাছের কাটা অংশ জব্দ করেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, জনৈক আবুল হোসেন সরকারি গাছ কাটার জন্য একটি আবেদন করেছিলেন। ওই আবেদনের যাচাই-বাছাইয়ের জন্য বন কর্মকর্তার কাছে পাঠানো হয়। এখনো সে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এরইমধ্যে রাতের আধাঁরে অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা আইনত দন্ডনীয় অপরাধ।

গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ইউএনওর নির্দেশে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধসহ গাছের কাটা অংশ জব্দ করেছে।

তবে অভিযুক্ত গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকন বলেন, আমি ভেবেছিলাম আমার আত্মীয় আবেদন করে অনুমতি পেয়েছেন। সেই ধারনায় শ্রমিক দিয়ে গাছ কাটা হচ্ছিল। তবে প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network