1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ-সমাবেশ, ছাত্রদলকে হুঁশিয়ারি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ-সমাবেশ, ছাত্রদলকে হুঁশিয়ারি

  • আপডেট সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল// বরিশালের মুলাদীতে নিজ সংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা ও মুলাদী সরকারি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

শুরুতে একটি মিছিল মুলাদী পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাঁহ থেকে বের করা হয়। যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ কর্নারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মুলাদী সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ ইসলাম সৌরভ।

 

এ সময় বক্তব্য রাখেন বরিশাল জেলা ছাত্রশিবির সভাপতি মো. আকবর হোসেন, সেক্রেটারি মো. সাইয়্যেদ হোসেন, বায়তুল মাল সম্পাদক মো. আরিফ হোসেন, উপজেলা ছাত্রশিবির বায়তুল সাল সম্পাদক আব্দুল্লাহ ইসলাম জিহাদ ও পৌর ছাত্রশিবির সভাপতি আহনাফ রহমান ভূইয়া।

 

সমাবেশে জেলা ছাত্রশিবির সেক্রেটারি সাইয়্যেদ হোসেন বলেন, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুলাদী সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদল হামলা চালিয়ে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত করেছে। আবার হামলার হুমকি দিচ্ছেন তারা। আবার ছাত্রশিবির কর্মীদের ওপর হামলা করা হলে ছাত্রদলকে ছাত্রলীগের পরিণতি বরণ করতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network