1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে তথ্য গোপন করে টিসিবি ডিলারশিপ পেতে আবেদন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে তথ্য গোপন করে টিসিবি ডিলারশিপ পেতে আবেদন

  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহ আলম চুন্নুর স্ত্রী মোসা: হাসিনা বেগম ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) এর ডিলার শীপ পেতে একটি আবেদন করেছে। আবেদনে তার প্রতিষ্ঠানের নাম মেসার্স সিকদার ট্রেডার্স। টিসিবির সদর দপ্তর তার দপ্তরের স্মারক নং ২৬. ০৫.০০০০.০২৩.১১.০০২.২৫-৮৩৫ তাং ০৩.০৮.২০২৫ খ্রিষ্টাব্দ। প্রেরিত ওই পত্রে মোসা: হাসিনা বেগমের নামের থাকা মেসার্স সিকদার ট্রেডার্স এর নাম ১০ নং ক্রমিক রয়েছে। ঘটনা অনুসন্ধানে জানা যায়- সিকদার ট্রেডার্স এর কথিত স্বত্বাধিকারী মোসা:হাসিনা বেগম একজন গৃহিণী।

 

তার স্বামী মো. শাহ আলম চুন্নু বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য। তার স্বামীর বিরুদ্ধে ভিজিডি,ভিজিএফ,টিয়ার, কাবিখা সহ সরকারি খাদ্যপণ্য আত্মসাৎ-সহ চন্দ্র মোহন ইউনিয়নের ইউ জি পি পি প্রকল্পের শ্রমিক আবু সুফিয়ানের মৃত্যুর পর তার নামে থাকা অর্থ সোনালী ব্যাংক পিএলসি সাহেবের হাট শাখার হিসাব নং- ০৩৩১৯০১০১৫৪০৫ থেকে অবৈধভাবে উত্তোলনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দেয়া মামলা চলমান রয়েছে। মামলা দুদুক তদন্ত নং-১২/২৪ তারিখ ১৮/৯/২০১৪ খ্রিস্টাব্দ।

 

এছাড়া তার নামে সরকারি খাদ্যপণ্য ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে সংশ্লিষ্ট আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। নিজে ইউপি সদস্য থাকায় তার নামে কোন সরকারি ডিলার শীপ পাওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকায়, তিনি তার পিতা মো. ইউনুস আলী শিকদার এর নামে ওএমএস ডিলারশীপ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। একই সাথে মেসার্স সিকদার ট্রেডার্স নামে তার স্ত্রী মোসা:হাসিনা বেগমের নামে টিসিবি ডিলারশীপ পেতে আবেদন করেছেন।

 

একই পরিবারের এভাবে কৌশলে এতগুলো প্রতিষ্ঠানের নামে সরকারি ডিলারশীপ নেওয়ার কেন অবৈধ প্রচেষ্টা হবে? তারই প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মধ্যে।

 

টিসিবি ডিলারশীপ পেতে মেসার্স শিকদার ট্রেডার্স এর নামে মোসা: হাসিনা বেগমের করা আবেদন সরকারি বিধি অনুযায়ী কতটা ন্যায় সঙ্গত হবে তার প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network