1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে নতুনভাবে যাত্রা শুরু করলো ‘মিঠু খাবার হোটেল অ্যান্ড রেস্তোরা’ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে নতুনভাবে যাত্রা শুরু করলো ‘মিঠু খাবার হোটেল অ্যান্ড রেস্তোরা’

  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশাল নগরীর রাখাল বাবুর পুকুরের দক্ষিণ পাশে ফকিরবাড়ি রোডে নতুনভাবে যাত্রা শুরু করেছে ‘মিঠু খাবার হোটেল এন্ড রেস্তোরা’। সুপরিচিত হোটেল ব্যবসায়ী রবিউল ইসলাম মিঠু এই রেস্তোরাঁটি চালু করেছেন। দীর্ঘদিন ধরে খাবারের ব্যবসায় জড়িত থাকায় তিনি এলাকায় পরিচিত মুখ। সাশ্রয়ী মূল্যে, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে এবং বৈচিত্র্যময় মেনু নিয়ে হোটেলটি ক্রেতাদের মন জয় করছে।

বৈচিত্র্যময় মেনু ও সাশ্রয়ী দাম

হোটেলের মেনুতে সকাল, দুপুর ও রাতের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন খাবারের আয়োজন। সকালের মেনুতে আছে আলু, পেঁপে, কলা, কালোজিরা, ভটভটি, মরিচ, ডাল, টমেটো, পটল ভর্তা, ডালের বড়া ও ডিম ভাজি। প্রতি পিস ভর্তার দাম মাত্র ৫ টাকা এবং প্রতি প্লেট ভাত ১০ টাকা। আগামী মাস থেকে সকাল ও বিকেলে পড়াটা, রুটি ভাজি, তন্দুর রুটি ও লটপটি বিক্রি শুরু হবে।

দুপুরের খাবারে রয়েছে গরুর মাংস, মুরগি, বিভিন্ন প্রজাতির মাছ, ডিম, সবজি ও ভর্তার সমৃদ্ধ আয়োজন। প্রতিদিন ভিন্ন পদ পরিবেশন করা হয়। রাতের মেনুতে ডিম, মুরগি, মাছ, সবজি ও ডাল চচ্চড়ির মতো স্বাস্থ্যসম্মত খাবার রয়েছে।

বিশেষ আকর্ষণ হচ্ছে দুপুরের অফার—১০ রকমের ভর্তা ও এক প্রকার মাছ মাত্র ৪০ টাকায়, সঙ্গে ডাল ও মরিচ ভর্তা বিনামূল্যে।
ক্রেতাদের প্রশংসা

ক্রেতারা হোটেলের খাবার ও পরিবেশ নিয়ে ইতিবাচক মতামত দিয়েছেন। ক্রেতা নিশাত বলেন, “খাবারের স্বাদ চমৎকার, বিশেষ করে সকালের ভর্তা। পরিবেশও পরিষ্কার।”

আরিফ বলেন, “বর্তমান বাজারে এত কম দামে এমন মানসম্মত খাবার পাওয়া সত্যিই প্রশংসনীয়। ছাত্র-কর্মজীবী সবাই এখানে খেতে পারবে।” সালাম নামে আরেক ক্রেতা জানান, “গরুর মাংস ও ভর্তায় গ্রামের স্বাদ পেয়েছি, যা শহরে বিরল।”
মালিকের প্রতিশ্রুতি

হোটেলের মালিক রবিউল ইসলাম মিঠু বলেন, “সাশ্রয়ী দামে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন করাই আমার লক্ষ্য। ক্রেতাদের ভালোবাসায় আমরা ইতিমধ্যে সাড়া পাচ্ছি। বরিশালের মানুষের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করতে চাই।”
জমজমাট শুরু

নগরীর ব্যস্ত এলাকায় অবস্থিত এই হোটেল অল্প সময়েই ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে। সাশ্রয়ী মূল্য, বৈচিত্র্যময় মেনু ও পরিচ্ছন্ন পরিবেশের কারণে এটি এলাকাবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network