1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরের সাতলায় সড়ক দুর্ঘটনায় নববধূর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরের সাতলায় সড়ক দুর্ঘটনায় নববধূর মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলার লাল শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নববধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

১৫ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যার দিকে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের বাঘরারপাড় পাকা রাস্তায় এ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। জানা যায় উজিরপুর পৌরসভা ১নং ওয়ার্ড দক্ষিন মাদার্শী গ্রামের মেহেদী হাসান তার স্ত্রী মোসাঃ খাদিজা বেগম (১৯)কে নিয়ে বিকেলে মোটরসাইকেল যোগে সাতলার লাল শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করে সন্ধ্যার দিকে বাড়িতে ফেরার সময় ওটরা বাঘরারপাড় রাস্তায় পৌছলে একটি ইজিবাইক গাড়ি আসলে সেখানে সড়ক দুর্ঘটনা হয়। এতে খাদিজা বেগম গুরুতর আহত হয়।

 

স্থানীয় লোকজন আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাঃ তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। সুত্রে জানা যায় ১ মাস পূর্বে কোর্ট কাবিনের মাধ্যমে তাদের বিবাহ হয়। নিহত খাদিজা বেগমের বাড়ী মাগুরা জেলায়।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের বিষয়ে জানা যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে,ময়নাতদন্তে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network