1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মাছের দামে আগুন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে মাছের দামে আগুন

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে কয়েকদিন ধরে সবজি ও মুরগির মাংসের দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। তবে আগের তুলনায় বেড়েছে মাছের দাম। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর পোর্ট রোড বাজার, বাংলাবাজার, সাগরদী বাজার, নতুন বাজারসহ বেশ কয়েকটি বাজার ও সবজির আড়ত ঘুরে দেখা গেছে এমন চিত্র।

মাছের বাজার ঘুরে দেখা যায়, আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ধরনের মাছের দাম। এর মধ্যে রুই মাছ ৩০০-৪৫০ টাকা প্রতি কেজি বিক্রি হলেও আগে বিক্রি হয়েছে ২০০-৪০০টাকায়।এছাড়া টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাস মাছ ১২০-১৫০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা আগের তুলনায় ৫০ টাকা থেকে ১৫০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহ থেকে ২০-২৫ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা, বরবটি কেজি ৩০ টাকা, করলা ৪০ টাকা করে বিক্রি হচ্ছে, পটল ৩০ টাকা, করলা ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।

এছাড়া অন্যান্য সবজিও গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে বেগুন ৬০ টাকা, ঢেড়স ২০ টাকা, লাউ আকার ভেদে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে খুচরা বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহ থেকে ৩০-৪০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা, বরবটি কেজি ৪০ টাকা, করলা ৫০ টাকা করে বিক্রি হচ্ছে, পটল ৪০-৫০ টাকা, করলা ৫০-৬০ টাকা করে বিক্রি হচ্ছে।

এছাড়া অন্যান্য সবজিও গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে বেগুন ৮০ টাকা, ঢেড়স ৩০ টাকা, লাউ আকার ভেদে ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে বেশকিছু দিন ধরেই মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা কেজি, সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা কেজি দরে। এছাড়া গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বরিশালে সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের দুলাল বানিজ্যালয়ের মালিক মো. শুভ জানান, সবজির দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। প্রতি সপ্তাহে ৫-১০ টাকা কমছে বাড়ছে। মাঝে মাঝে অপরিবর্তিত থাকছে। তবে সবজি পাইকারি বাজারে খুচরা বাজারের তুলনায় কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network