1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ গুমের ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত দুই আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও করেছেন।

 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: কবীর আকন ও জব্বার বেপারি। তারা হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের বাসিন্দা।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেচুর রহমান বাচ্চু জানিয়েছেন, ২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামে এক তরুণীকে বাড়ি ফেরার পথে একটি বাগানে নিয়ে ধর্ষণ করা হয়। এরপর তাকে হত্যা করে খালের মধ্যে লাশ ফেলা হয়।

 

এ ঘটনার পর ওই তরুণীর মামা মোক্তার হোসেন রাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ বিষয়ে মোক্তার হোসেন রাড়ী জানান, তার ভগ্নিপতি আ. হক বেপারী ও ভাগিনা আ. করিম বেপারী মেয়েটিকে বাগানে নিয়ে যান। পরে তার মরদেহ ধর্ষণের পর খালে ফেলে দেয়া হয়।

 

পুলিশ খাল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার এবং তদন্ত শেষে চার্জশিট আদালতে পাঠানো হয়। আদালত মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণের পর আজ এ রায় দিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network