1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে চাঞ্চল্যকর বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার ৭ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে চাঞ্চল্যকর বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার ৭

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার,বরিশাল// বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বজায়শুলী গ্রামের চাঞ্চল্যকর বাবুল বেপারীকে (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় ২৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, নিহতের বড়ভাই আব্দুল জলিল বেপারী বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর মৃধারহাট এলাকায় আত্মগোপনে থাকা সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এজাহারে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে গত ১২ সেপ্টেম্বর বিকেলে বজায়শুলী গ্রামের মৃত গহর আলী বেপারীর ছেলে কৃষক বাবুল বেপারীকে কুপিয়ে হত্যা করেছে একই গ্রামের করিম মল্লিক ও তার লোকজনে। ওই সময় আলীম বেপারী ও রেশমা আক্তারসহ ৭/৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে।

 

এ ঘটনায় নিহত বাবুলের বড় ভাই আব্দুল জলিল বেপারী বাদি হয়ে থানায় করিম মল্লিকসহ ১২ জনের নামোল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১৫ জনসহ ২৭ জনকে আসামি করে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলো-বজায়শুলী গ্রামের করিম মল্লিক, তার ছেলে রফিক মল্লিক, শফিক মল্লিক, ইয়াসিন মল্লিক, ইউনুস সরদারের ছেলে রাজ্জাক সরদার, নজরুল সরদার ও মুলাদী পৌরসভার চরডিগ্রি গ্রামের আব্দুল করিম খান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network