1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ল্যাগেজ পার্টির সদস্য আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ল্যাগেজ পার্টির সদস্য আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবহনের যাত্রীবেশে কৌশলে ল্যাগেজে ভর্তি করে অবৈধ কারেন্ট জাল আমদানি চক্রের এক সদস্যকে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ আটক করা হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের হিজলা উপজেলার বড় জালিয়া এলাকার খুন্না বাজার সংলগ্ন এলাকায়।

 

মঙ্গলবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা ল্যাগেজ পার্টির এক সদস্যকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় আনা ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

 

আটককৃত সাইদুল ইসলাম (৩০) ওই এলাকার সোমেদ রাড়ীর ছেলে। তাকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম আরও জানিয়েছেন- উপজেলার একটি চক্র সম্প্রতি সময়ে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে যাত্রীবেশে ল্যাগেজ ভর্তি করে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে অবৈধ কারেন্ট জাল আমদানি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এ সংবাদ পেয়ে প্রথম দিনের অভিযানে ওই চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় সরকারের শতভাগ নির্দেশ পালন করতে চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

এর আগে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে হিজলা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালিয়ে ২৬টি চায়না দুয়ারী জাল, ৬০টি চর ঘেরা জাল ও ছয়শ’টি চর ঘেরা জালের খুঁটি, দশ হাজার মিটার কারেন্ট জালসহ ট্রলার জব্দ করা হয়েছে।

 

অবৈধ জাল ও খুঁটি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। জব্দকৃত ট্রলারটি নিলামে বিক্রি করার প্রস্তুতি চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network