1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শেবাচিম হাসপাতালের দুই শতাধিক কর্মচারী পেল নতুন পোশাক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

শেবাচিম হাসপাতালের দুই শতাধিক কর্মচারী পেল নতুন পোশাক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের মাঝে নির্ধারিত পোশাক বিতরণ করেছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। নতুন পোশাক পেয়ে খুশি হাসপাতালের সরকারি দুই শতাধিক কর্মচারী। পোশাক বিতরণকালে কর্মচারীদের নির্ধারিত পোশাক পরিধানের নির্দেশ দেন পরিচালক।

 

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৪র্থ শ্রেণি পদে কর্মচারী রয়েছেন ১৯৫ জন। এর মধ্যে এমএলএসএস (অফিস সহায়ক) ১০৪ জন, সর্দার ১ জন, পরিচ্ছন্নতা কর্মি ৭৪ জন ও বাবুর্চি ১৬ জন। ফলে কর্মচারীরা ওয়ার্ডে ডিউটিরত থাকলেও কে হাসপাতালের কর্মচারী তা নির্ধারণ করতে পারতেন না রোগী ও স্বজনরা। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর হাসপাতালের সকল স্টাফদের নির্ধারিত পোশাক পরিধান করার নির্দেশ দিলেও পোশাক নেই কিংবা পোশাক ছিড়ে গেছে এমন অজুহাত দেখিয়ে স্টাফরা পোশাক পরিধান করতে না।

 

এ অবস্থাতে হাসপাতালের ১৯৫ জন ৪থ শ্রেণির কর্মচারীকে নতুন পোশাক বিতরণ করার উদ্যোগ নেন পরিচালক। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বেলা ১২ টায় আনুষ্ঠানিকভাবে ১৯৫ জন ৪থ শ্রেণির কর্মচারীকে নতুন পোশাক বিতরণ করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর । পুরুষ কর্মচারীর প্রত্যেকে মাঝে ১টি করে হাফ সাফারি ও ফুল সাফরি, ১ জোড়া সু, ২ জোড়া মোজা ও ছাতা বিতরণ করা হয়। মহিলা কর্মচারীর প্রত্যেকের মাঝে ২টি সুতি করে জর্জেট শাড়ি (সায়া, ব্লাউজসহ), ২ জোড়া বাটার জুতা ও মহিলা ছাতা বিতরণ করা হয়।

 

পোশাক বিতরণকালে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম নজমুল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহামুদ হাসান ও সহকারী পরিচালক (অর্থ ও ভা-ার) ডা. আবদুল মুনায়েম সাদ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network