1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে অর্ধশতাধিক পরিবারকে সহায়তা প্রদান - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে অর্ধশতাধিক পরিবারকে সহায়তা প্রদান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানির অংশ হিসেবে মঙ্গলবার আগত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শোনেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করেন।

 

এরই ধারাবাহিকতায় ‘৮৪ ইভেন্ট’ ও আল শিফা মেডিকেল সার্ভিসেসের সহযোগিতায় এবং এসএনডিসি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে প্রায় অর্ধশতাধিক অসহায় পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়।

 

এর মধ্যে বিশেষভাবে ৬টি অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করতে ৩টি সেলাই মেশিন এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

 

আল শিফা মেডিকেল সার্ভিসেসের সহযোগিতায় কর্মহীন মিতু আক্তারকে একটি সেলাই মেশিন দেওয়া হয়।

 

এছাড়া ‘৮৪ ইভেন্ট’-এর সহায়তায় ফারজানা লামিয়া ও শাহিদা খান সানজিদাকে দুটি সেলাই মেশিন এবং মো. সেন্টু ও মিলন সরদারকে কলা, ঝালমুড়ি ও ফুচকা বিক্রির উপকরণ প্রদান করা হয়। মো. হোসেনকে ডাব বিক্রির জন্য সহায়তা দেওয়া হয়।

 

এসব উপকরণ অসহায় ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ও ‘৮৪ ইভেন্ট’-এর আহ্বায়ক সাজ্জাদ পারভেজ এবং আল শিফা মেডিকেল সার্ভিসেসের পরিচালক শায়লা ফারজানা স্বর্ণা।

 

এছাড়া প্রথম আলো বন্ধুসভার মাধ্যমে সমাজসেবার সরকারি শিশু পরিবারের জন্য বিভিন্ন প্রজাতির গাছ রোপণের উদ্দেশ্যে চারা তুলে দেন জেলা প্রশাসক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network