1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাকরির সুবাদে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী বিভিন্ন জেলায় বদলি হয়েছেন। অভিযোগ উঠেছে, সরকারি পদমর্যাদা ব্যবহার করে তিনি একটি বা দুটি নয়, ১৭টি বিয়ে করেছেন। এমনকি যৌতুকের জন্য স্ত্রীদের ওপর নির্যাতন চালাতেন।

এ নিয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিক স্ত্রী অভিযোগ দিয়েছিলেন। বিষয়টি জানাজানি হলে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। অসদাচরণের অভিযোগে গতকাল মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে।

একইসঙ্গে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বন কর্মকর্তা কবির হোসেনের বিচার দাবিতে বরিশালের মানুষ মানববন্ধন করেন।

তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন স্বজনরা। এদিকে, মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network