1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বড় ভাইয়ের মতো গলায় ফাঁস লাগিয়ে ছোট ভাইয়ের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বড় ভাইয়ের মতো গলায় ফাঁস লাগিয়ে ছোট ভাইয়ের মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বড় ভাইয়ের দেখানো পথেই এবার হাটলেন ছোট ভাই। গলায় ফাঁস লাগিয়ে করেছেন আত্মহত্যা। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ মহল্লায়। খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করেছেন।

মৃত রাব্বি বয়াতী (২২) ওই গ্রামের ইদ্রিস বয়াতীর ছেলে। সে কৃষি কাজ করতো। মৃতের স্বজনরা জানিয়েছেন-বুধবার দিবাগত রাত দশটার দিকে পরিবারের সবার অজান্তে নিজ ঘরের শয়ন কক্ষে গলায় ফাঁস দেয় রাব্বি।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।তবে কি কারনে সে (রাব্বি) গলায় ফাঁস দিয়েছে তা জানাতে পারেনি পরিবারের সদস্যরা।

সূত্রে আরও জানা গেছে-এর আগে গত দেড় বছর পূর্বে রাব্বির বড় ভাই রফিক বয়াতী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলো। এবার বড় ভাইয়ের দেখানো পথে ছোট ভাই রাব্বির মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবরপেয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে মৃত রাব্বির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওসি আরো জানিয়েছেন-কি কারনে রাব্বি আত্মহত্যা করেছে তা জানার জন্য তদন্ত চলছে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও ওসি উল্লেখ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network