1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মানবিক উদ্যোগে ইউএনও—অসহায় শাহিনুর বেগমকে আর্থিক সহায়তা প্রদান - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

মানবিক উদ্যোগে ইউএনও—অসহায় শাহিনুর বেগমকে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী শাহিনুর বেগমের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আহমেদ। দীর্ঘদিন ধরে অর্ধাহারে-অনাহারে জীবনযাপন করা এই নারী তার মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলেকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন।
জানা গেছে, পঞ্চাশোর্ধ্ব শাহিনুর বেগমের একমাত্র সন্তান মোঃ রাহাত হাওলাদার (১২) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পড়ে রয়েছেন। তার প্রতিনিয়ত চিকিৎসা, ওষুধ ও যত্নের প্রয়োজন হলেও মায়ের কোনো আয়ের উৎস না থাকায় তা সম্ভব হচ্ছিল না।
বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ শাহিনুর বেগমকে নিজ কার্যালয়ে ডেকে আনেন। সেখানে তিনি তার জীবনসংগ্রামের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
ইউএনও বলেন, আমরা চেষ্টা করছি সরকারের সব সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় এমন অসহায় মানুষদের অন্তর্ভুক্ত করতে। শাহিনুর বেগমের অসহায়ত্বের কথা বিষয়টি হৃদয় ছুঁয়ে গেছে। যতটুকু সম্ভব আমরা পাশে থাকব।
স্থানীয়রা ইউএনও’র এই মানবিক উদ্যোগকে অভিনন্দন ও প্রশংসা জানিয়েছেন এবং বলেন, এ ধরনের সহানুভূতিশীল প্রশাসন থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষেরা কিছুটা হলেও আশার আলো দেখতে পায়।
এ অর্থ সহায়তা প্রদানকালে, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাবুদ্দিন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল রহিম, সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবু হানিফ প্রমূখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network