1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ববিতে সাংবাদিকদের হয়রানি করলে শাস্তিমূলক ব্যবস্থা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ববিতে সাংবাদিকদের হয়রানি করলে শাস্তিমূলক ব্যবস্থা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে সাংবাদিকদের হেনস্থা বা ভয়ভীতি দেখালে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার (১৮সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে।
গত শুক্রবার (১২সেপ্টম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে ক্যাম্পাসের দুই সাংবাদিককে হুমকি ধামকি প্রদান করে মার্কেটিং ও এ্যাকাউন্ট এন্ড ইনফরমেশন বিভাগের কতিপয় শিক্ষার্থী।
এবং গত ১৬ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক নারী সাংবাদিকের সাথে অসদাচরণ করেন। ঐ দুটি ঘটনার পরই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ক্যাম্পাস সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশনা জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা নিয়মিতভাবে শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও বিভিন্ন কার্যক্রমের খবর সংগ্রহ করে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল। ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ নিশ্চিত করতে সকল শিক্ষার্থী, বিভাগ, দপ্তর, হল এবং নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো:
 * সংবাদকর্মীরা পরিচয়পত্র দেখালে তাদের তথ্য বা সংবাদ সংগ্রহে সহায়তা করতে হবে।
 * কোনো প্রকার অসদাচরণ, বাধা বা হয়রানি করা যাবে না।
 * ক্যাম্পাসের সব তথ্য সাংবাদিকদের কাছে স্বচ্ছতার সঙ্গে সরবরাহ করতে হবে।
 * নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে সংবাদ সংগ্রহের সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কেউ ভয়ভীতি দেখালে, হুমকি দিলে বা হেনস্থা করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে, সাংবাদিকরাও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network