1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় খালের পানিতে পড়ে শিশুর সলিল সমাধি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় খালের পানিতে পড়ে শিশুর সলিল সমাধি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় আফিফা নামের দেড় বছর বয়সী ফুটফুটে এক শিশুর খালের পানিতে পড়ে সলিল সমাধি হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আবাসনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শিশু আফিফা  বানারীপাড়া বন্দর বাজারের ঢাকাইযা মুদি দোকানের কর্মচারি ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া মোঃ অহিদের মেয়ে। জানা গেছে, আফিফা তার মায়ের সঙ্গে উপজেলার খেজুরবাড়ি আবাসনে খালার বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে আবাসন সংলগ্ন খালের পাড়ে বাঁধানো ঘাটলায় খেলছিল।

এক পর্যায়ে সবার অগোচরে সে খেলার ছলে খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে  তাকে খাল থেকে স্বজনরা উদ্ধার করে বানারীপাড়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে আদরের বুকের ধন শিশু কন্যা আফিফাকে হারিয়ে তার মা-বাবা পাগলপ্রায়। পরিবারে বইছে শোকের মাতম। পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। এদিন ( বৃহস্পতিবার) বাদ আসর খেজুরবাড়ি আবাসন মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে সেখানে কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network