1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ইয়া মুমিনু ফুডসকে জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে ইয়া মুমিনু ফুডসকে জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামে অবস্থিত ইয়া মুমিনু ফুডস অ্যান্ড বেকারী নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বৈধ কাগজপত্র ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

গত বৃহস্পতিবার বিকেল ৪:০০টায় এ অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই অনুমোদন, পরিবেশ ছাড়পত্র ও স্বাস্থ্য নিরাপত্তা মান না মেনে বেকারীজাত খাদ্যপণ্য তৈরি করে আসছিল। যে কারণে প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়।

 

এ সময় ইউএনও ফারুক আহমেদ বলেন, ভেজাল ও অনিয়ম বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়া কোনো খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না।

 

অভিযান চলাকালে বেকারির মালিক মোঃ বাবুল হোসেন দ্রুত সময়ের মধ্যে সব প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন এবং প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে সতর্কতা অবলম্বনের আশ্বাস দেন। এই অভিযানে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network