1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় এয়ারপোর্ট থানাধীন গড়িয়ার পার এলাকার সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পয়সারহাট থেকে ছেড়ে আসা বরিশালগামী শেফালী পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশাল থেকে আসা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন।

 

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল চালক মোঃ কবির হোসেন হাওলাদার মারা যান।

 

নিহত কবির হোসেন হাওলাদার বরিশাল মহানগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকার বাসিন্দা ও শুকুর হাওলাদারের ছেলে।

 

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network