1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ককটেল-দেশি অস্ত্র-নগদ অর্থসহ ২ ভাই আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ককটেল-দেশি অস্ত্র-নগদ অর্থসহ ২ ভাই আটক

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: বরিশালের মুলাদীতে যৌথ অভিযানে ককটেল, দেশীয় বিভিন্ন অস্ত্র ও নগদ অর্থসহ দুই ভাই আটক হয়েছেন।

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মুলাদী থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান চালায় বলে জানান ওসি সফিকুল ইসলাম।

 

অভিযানে আটকরা হলেন, মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদার ও বশির হাওলাদার।

 

স্থানীয়রা জানান, মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাওলাদার বংশ ও সরদার বংশের মধ্যে বিরোধ রয়েছে।

 

এর জেরে আব্দুর রব হাওলাদার ২০২৩ সালের ২ আগস্ট খুন হন। এ হত্যায় জড়িত সন্দেহে কামাল সরদার ও জামাল সরদারসহ ৭ জনকে ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর অস্ত্র-গুলিসহ পুলিশ গ্রেপ্তার করে।

 

বর্তমানে তারা জামিনে বের রয়েছেন। দুই পক্ষ মীরগঞ্জ ফেরিঘাট এলাকার আধিপত্য বিস্তার নিয়ে আবারো মুখোমুখি অবস্থান নিয়েছে। যার কারণে একপক্ষ বাড়িতে অস্ত্র রেখেছিল। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।

মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনা ও থানার পুলিশ সদস্যরা চর কমিশনার গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের ঘরে অভিযান চালান।

 

ওই ঘর থেকে আটটি বল্লম ও লেজা, ১৩ ককটেল, দুটি দা, দুটি হাতুরি, দুইটি রড ও দুটি চাপাতিসহ বিভিন্ন অস্ত্র এবং নগদ পাঁচ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

 

এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যে আইনে মামলা করা হবে বলে ওসি সফিকুল ইসলাম জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network